,

বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়ম : চার কর্মকর্তাকে দুদকে তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ঘটনায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানিসম্পদ মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে তলব করা হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই চার কর্মকর্তা হলেন পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান।

সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের খবর গত বছর গণমাধ্যমে আসে। এর পরিপ্রেক্ষিতে পাউবোকে প্রতিবেদন দাখিল করতে বলে গত বছরের ফেব্রুয়ারি মাসে।

দুদকের ভাষ্য, ওই চার কর্মকর্তা গত বছর নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। তাঁরা এ বছর অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছেন। এর কারণ জানতে এই চারজনকে আজ দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের পরিচালক বেলাল হোসেন সেগুনবাগিচার কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে