সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি রমজানের আগেই সরানোর দাবি হেফাজতের

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : পবিত্র রমজান মাস শুরুর আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবি থেমিসের মূর্তি সরানোর দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বুধবার সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, দুই ঈদের নামাজের সময় দেবী মূর্তি ঢেকে রাখা একটা হাস্যকর বিষয়। মূর্তি ঢেকে রাখা, খোলা রাখা সমান। সামনে রমজান মাস আসছে। এই মাসে মুসলমানরা দিবারাত্রি ইবাদতে মশগুল থাকবে। এই মাস মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের নিকটেও পূতঃপবিত্র। তাই আমাদের দাবি মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গড়িমসি না করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী মূর্তি সরিয়ে ফেলুন। ন্যায়বিচারের প্রতীক আল-কুরআনের প্রতিকৃতি স্থাপন করুন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল