সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এবার মোক না খেয়ো থাকিবার নাগবে’

news-image

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়েছে। কৃষকেরা বলছেন, পাকা ধান থেকে শিষ ঝরে গেছে। আম, লিচু ও পাটখেতেরও ক্ষতি হয়েছে।

দোলাপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘এবার মোক না খেয়ো থাকিবার নাগবে। দেড় মাস আগোত পাথর পড়ি মোর ৮০ শতক জমির তাংকু (তামাক) নষ্ট হইছে। ১৩টা গাছের আম, দুটি গাছের লিচুও পড়ি গেইছে। পাথর হয়া ৪৮ শতক জমির পাকা ধানের ক্ষতি হইছে।’

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মাটিয়ালপাড়া গ্রামের জিন্নুর রহমান, বুড়িরহাট গ্রামের মুরাদ হোসেন, চিকলী গ্রামের মিজানুর রহমান, হাড়িয়ারকুঠি গ্রামের সেকেন্দার আলীসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে হালকা বাতাসের সঙ্গে বড় ও মাঝারি আকারের শিলা পড়তে থাকে। প্রায় ১০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাড়িয়ারকুঠি, ইকরচালী, সয়ার, আলমপুর ও কুর্শা ইউনিয়নের উঠতি বোরো ধান ও পাটখেতের ব্যাপক ক্ষতি হয়।

উপজেলার হাড়িয়ারকুঠি গ্রামের কৃষক সোনা মিয়া জানান, এবার বোরো মৌসুমে ৫০ শতাংশ জমিতে ধান আবাদ করেছেন তিনি। কিন্তু শিলাবৃষ্টিতে ধানের গোছাগুলো মাটিতে নুয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান শিষ থেকে ঝরে গেছে।

সরকারপাড়া গ্রামের কৃষক আজহারুল ইসলাম বলেন, ‘এবার হামার কপাল খারাপ হইচে, এমনিতে বোরো খেতোত রোগ (নেক ব্লাস্ট) ধরি ধানের শিষোত। আদুরা (বাকি) খেতোত পাথর পরি ধান পরি গেইছে। এবার হামার সংসার কমনে চলবে, তাক আল্লায় জানে।’

সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, ১০ মিনিটের ওই শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধান শিষ থেকে ঝরে পড়েছে। আম-লিচুরও ক্ষতি হয়েছে। বৃষ্টির সময় শিলা অনেক বেশি ছিল। পুরোনো টিন ছিদ্র হয়ে শিলা ঘরেও ঢুকে পড়ে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।

কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় বোরো ধান, আম ও লিচু কিছুটা ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল