সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎচুরি: রক্ষক যখন ভক্ষক!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের স্টাফদের বিরুদ্ধে কোন প্রকার মিটার ব্যবহার না করে, চুরি করে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ উঠেছে। সরকারি সাত স্টাফ পরিবার চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। দীর্ঘ বছর ধরে তারা বিদ্যুৎ চুরি করে আসলেও যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ অফিসের সাতজন স্টাফ স্বপরিবারে সরকারি আবাসিক কোয়ার্টারে বসবাস করছেন। এসব স্টাফদের ঘরে ব্যবহার হচ্ছে বিদ্যুৎ। ২২০ ভোল্টের লাইন থেকে নেয়া হয়েছে এ বিদ্যুৎ সংযোগ। প্রত্যেকের ঘরে পানির মোটর, ফ্রিজ, বৈদ্যুতিক হিটার, আয়রন মেশিন, রাইস কুকার, ইলেকট্রিক চুলাসহ অসংখ্য ফ্যান ও বাল্ব জ্বলে।

এ সময় তাদের ব্যবহৃত বিদ্যুতের মিটারটি কোথায় এমন প্রশ্ন করলে কেউ তাদের মিটার দেখাতে পারেনি। জনৈক কর্মচারীর স্ত্রী জানায়, তার স্বামী ১৯৯৭ সাল থেকে এখানে চাকরি করে, সে কখনও মিটার দেখেননি। লামা বিদ্যুৎ অফিসের লাইনম্যান মো. সাহাবুদ্দিনকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমাদের মিটার নেই।

বিদ্যুৎ অফিসের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমাদের সকলের কোয়াটারের বিদ্যুৎ লাইন আবাসিক প্রকৌশলী লামা বিদ্যুৎ মিটার থেকে ব্যবহার হয়। লামা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী মো. অলিউল ইসলাম বলেন, মিটার না থাকলেও ১৫ কোড মোতাবেক আনুমানিক বিল দেয় স্টাফরা।

এই বিষয়ে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাধায়ক প্রকৌশলী শামশুল আলম বলেন, কারোই মিটারবিহীন বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ নেই। তাছাড়া বিদ্যুৎ অফিসের কোয়াটারে বসবাসকারী স্টাফরা আবাসিক প্রকৌশলী লামা বিদ্যুৎ মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করে থাকলে সেটা চরম অপরাধ। এ ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’