বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার তার সরকারি বাসভবন গণভবন থেকে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সাভারবাসীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। সকাল সাড়ে ১১ টার দিকে এ ভিডিও কনফারেন্স শুরু হয়। এসময় সাভারবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম ভিডিও কনফারেন্সে আসা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে দেশে একটি গোষ্ঠী সন্ত্রাসবাদ শুরু করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করছে বলেও জানান তিনি। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সাভারে ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাভারের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ