সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়লেন সহকারি শিক্ষা কর্মকর্তা

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় এক সহকারি শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ কর্মকর্তার বিরুদ্ধে এর আগে একাধিকবার এ জাতীয় অভিযোগ আসলেও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এবার তাকে হাতে নাতে আটক হয়।

জানা যায়, স্বরূপকাঠি উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাশউদ করিমের বিরূদ্ধে একাধিকবার নারীঘটিত নানা অভিযোগ ওঠে। সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার সঙ্গে অনৈতিক সর্ম্পকের অভিযোগ পাওয়া যায়। একজন শিক্ষা কর্মকর্তার এমন আচরণ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচলা শুরু হয়। এ নিয়ে স্থানীয় চাপের কারণে মাশউদ করিম নিজেই বদলির আবেদন করে অন্যত্র বদলি হন। কিন্তু বেশ কিছু দিন আগে তার বদলির আদেশ হলেও তিনি কর্মস্থল ত্যাগ না করে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন।

গত রবিবার রাত ১২টার দিকে এক শিক্ষিকার বাসা থেকে স্থানীয়রা মাশউদ করিমকে আটক করে পুলিশের সোপর্দ করে। অভিযোগ উঠে, রাতেই বড় ধরনের উৎকোচের বিনিময় অনেককে ম্যানেজ করে ছাড়া পায় মাশউদ করিম। তবে থানা পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, মাশউদ করিমকে আটক করার পরে বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালেহা খাতুন জানান, সহকারি শিক্ষা অফিসার মাশউদ করিমের বিষয়টি ৩০ এপ্রিল রাতেই জানতে পাই। কিন্তু তিনি ওইদিন অফিস থেকে রিলিজ নিয়ে গেছেন।

স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জানান, মাশউদ ঘটনার জন্য মাফ চেয়েছেন। তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই