,

হবিগঞ্জে চেয়ারম্যানের অন্য রকম ‘ত্রাণ বিতরণ চক্র’

news-image

নিউজ ডেস্ক : হবিগঞ্জের একটি ইউনিয়নে ত্রাণের চাল নিয়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে ত্রাণ পাচ্ছে স্বচ্ছলরা। তারা আবার ত্রাণের চাল বিক্রি করে দিচ্ছে।

আর এ অভিযোগ খোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্বজনদের বিরুদ্ধে। যেখানে ত্রাণ দেয়া হচ্ছে তার পাশেই সেই চাল কম দামে কিনে নিচ্ছেন চেয়ারম্যানের ভাই আশিক মিয়া। চেয়ারম্যানের স্বচ্ছল আত্মীয়-স্বজনরা ত্রাণ পেলেও প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, ত্রাণের চাল বিক্রির এই ঘটনা ঘটছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নে। যেখানে এই চাল কেনা হচ্ছে, তার ঠিক সামনেই ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হচ্ছে ত্রাণের চাল। এসময় গণমাধ্যমকর্মীদের দেখে সটকে পড়ে ক্রেতারা।

চেয়ারম্যানের স্বচ্ছল আত্মীয়-স্বজনদের ত্রাণ দেয়ার পর স্বল্পমূল্যে তার ভাইয়ের লোকজনই ত্রাণের চাল কিনে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে চেয়ারম্যান আহাদ মিয়ার বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন পরিষদের ১২ জন সদস্যের আটজন।

অভিযোগকারী ইউপি সদস্যদের মধ্যে রয়েছেন- আজমান আলী, শেখ আবদুল মমিন, খায়রুল ইসলাম চৌধুরী, মুতি মিয়া, সাফিয়া আক্তার, আকলিমা আক্তার।

তাদের অভিযোগ, চেয়ারম্যানের স্বজনরাই চাল পাচ্ছে, আবার সেগুলো কিনে নিচ্ছে চেয়ারম্যানের ভাই। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আহাদ মিয়া বলেন, ত্রাণের চাল কেউ বিক্রি করলে তার করার কিছু নেই।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ যুগান্তরকে জানান, বিষয়টি শুনেছেন, খুব শিগগিরই তদন্ত করে দেখা হবে। দুর্গত মানুষের জন্য দেয়া ত্রাণ নিয়ে এমন কিছু হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে