সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে কালবৈশাখী ঝড়ে নিহত ৪

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে কালবৈশাখী ঝড়ে চারজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৭টা থেকে পৌনে এক ঘণ্টা ধরে রাজশাহীর ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতরা হলেন- নগরীর বোয়ালিয়ার সপুরা এলাকার আজিজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (৪৮), মতিহারের বেলঘরিয়ার হারুন অর রশিদের ছেলে মুনছুর রহমান (৪০), চারঘাট উপজেলার বেলঘরিয়া শ্যামপুর গ্রামের আনসার আলীর স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার কলাবাগানের আলম আলী মুন্সি (৫০)।

এ ব্যাপারে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এএসআই শফিক জানান, ঝড়ে নিহতদের তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ঝড়ের সময় আহত হয়ে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির খাতায় উল্লেখ করা হয়েছে।

এএসআই শফিক জানান, চারঘাট উপজেলার বেলঘরিয়া শ্যামপুর গ্রামের আনসার আলীর স্ত্রী আছিয়া বেগম ঝড়ের সময় গাছের ডাল পড়ে আহত হন। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নগরীর মতিহারের বেলঘরিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে মুনছুর রহমান ঝড়ের সময় দৌড়ে বাড়ি ফেরার সময় রাস্তার উপর পড়ে আহত হন। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া নগরীর বোয়ালিয়ার সপুরা এলাকার আজিজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম বজ্রপাতে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট