বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ১লা মে সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই ঝড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হয়। ঝড়ে যেকোন প্রকার দূর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর