,

ইউপি চেয়ারম্যান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নুরকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব। ৩০ এপ্রিল রবিবার রাতে ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় অবস্থিত তার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া চেয়ারম্যান ওই এলাকার মৃত কাছিম আলীর ছেলে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, একটি বাহিনীর প্রধান সৈয়দ নুর। একটি হত্যা মামলায় তাকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ির সামনে থেকে পিস্তল ও গুলিসহ সৈয়দ নুরকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে পেকুয়া থানায় সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে