সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের স্বার্থবিরোধী আইন মানব না : নৌমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষায় ‘সকলের কাছে গ্রহণযোগ্য’ হয়- এমন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান। তিনি বলেন, ‘আইনের মাধ্যমে সাজা মেনে নেব, তবে আইনের অধিক সাজা মানব না। ‘

একইসঙ্গে সরকারের উদ্দেশে শাজাহান খান বলেন, ‘শ্রমিকদের স্বার্থবিরোধী আইন কেন হবে? আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এমন আইন মানব না। ‘

আজ সোমবার মে দিবসের সকালে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজনে ঢাকার পরিবহন শ্রমিকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছে। এই সরকার শ্রমিকবান্ধব সরকার। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের মজুরি বাড়িয়েছেন। ‘

শ্রমিকদের স্বার্থ আদায়ে সকল প্রকার কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার জন্য শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান নৌমন্ত্রী। এ ছাড়াও তিনি কোনো পরিবহন শ্রমিককে অপরাধের জন্য শাস্তি দেওয়ার আগে তার সার্বিক অবস্থাও বিবেচনা করে দেখার আহ্বান জানান।

পরিবহন শ্রমিকদের সাধারণ মানুষ ও যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ দিয়ে শাজাহান খান বলেন, ‘সকল ড্রাইভার, হেলপার ও কন্ট্রাকটরদের উদ্দেশে বলছি, আপনারা ভালো ব্যবহার করবেন, যাতে আমাদের পরিবহন শ্রমিকদের দুঃখ বেদনার ক্ষেত্রেও সাধারণ মানুষ সহানুভূতি দেখায়। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া আপনারা ভালো থাকতে পারবেন না। ‘

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই