,

শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা করার আহ্বান ওবায়দুল কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা করে বেঁধে দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ড্রাইভাররা তখনই বেপরোয়া হয়ে দুর্ঘটনা ঘটান, যখন তারা আট ঘণ্টার বেশি ড্রাইভিং করেন। তারা অতিরিক্ত সময় কাজ করে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ‘

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশের আগে একটি র‌্যালি বের হয়ে গুলিস্তান, জিপিও মোড়, হাইকোর্ট চত্তর ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ সমাবেশে সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে শিশু শ্রম নিষিদ্ধ, এটা বন্ধ করা যেন আজকের দিনের শপথ হয় আমাদের। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে শ্রমিকদের বেতন, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি পড়ে, শরীরের রক্ত ঝরে, কলকারখানা বন্ধ হয় ও শ্রমিকরা বেকার হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় এসে আরেকটি হাওয়া ভবন গড়ে তোলার স্বাপ্ন দেখছে বিএনপি। ‘

তিনি আরও বলেন, ‘শ্রমিক নেতাদের নামে চাঁদাবাজি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। যদিও শ্রমিক লীগের নামে চাঁদাবাজির ঘটনা শোনা যায় না। তবে বিচ্ছিন্নভাবে চাঁদাবাজির ঘটনা ঘটলে তা খেয়াল রাখতে হবে এবং নেতাদের সংশোধন হতে হবে। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে