সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষ: পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু

news-image

 
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মার্চ- এপ্রিল ২ মাস ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার থেকে নদীতে মাছ ধরতে শুরু করবে জেলেরা। মৎস্য অধিদপ্তর ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস চাঁদপুর জেলার ষাটনল হতে লক্ষ্মীপুর জেলার চর আলেজান্ডার পর্যন্ত ইলিশ মাছের পোনা জাটকাসহ সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ করেছিল।

জেলেরা অলস সময় কাটানোর পর মাছ ধরতে জাল ও নৌকা মেরামত করে আজ নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে। মার্চ-এপ্রিল ২ মাস নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার আনন্দে চাঁদপুরের জেলে পল্লীতে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

জেলে রহিম ও সুভাষ জানান, নদীতে চর জেগেছে ও নদীর নাভ্যতা সংকটের কারণে ইলিশের বিচরণ কমে যাচ্ছে। নদীর পানি এখন গোলা ইলিশ না পাওয়ার সম্ভাবনা বেশী। দেখি ভাগ্যে কি আছে।

জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, নিষেধাজ্ঞার সময় অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলার মতলব দক্ষিণ, মতলব উত্তর, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত ৪১ হাজার ১৮৯ জন জেলে পরিবারের মাঝে বরাদ্দকৃত ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। যা আগামী জুন মাস পর্যন্ত চলবে। এবার ইলিশের উৎপাদন বাড়বে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন