,

নার্গিস-উদয়ের প্রেমের নয়া গুঞ্জন

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী নার্গিস ফাখরি ও উদয় চোপড়া। এ জুটির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তবে গত বছর তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টানেন এই জুটি। এরপর বেশ কিছুটা সময় কেটে গেছে।

তবে আবারো একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। সম্প্রতি ভারতের মুম্বাই এয়ারপোর্টে তাদের একসঙ্গে দেখা যায়। তারপরই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নয়া গুঞ্জন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, উদয়-নার্গিসকে মুম্বাই বিমান বন্দরে ফের একসঙ্গে দেখা গেছে। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন উদয়-নার্গিস। ক্যামেরা দেখে নার্গিস ফাখরি মুখ লুকালেও উদয়কে বেশ প্রাণ খোলে হাসতে দেখা যায়। দেখে মনে হয়েছে, আবারো সম্পর্কে ফিরেছেন তারা।

এদিকে কয়েক মাস আগে, উদয় তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেন, ‘এপ্রিল মাসে আমি রোম যেতে চাই? নার্গিস ফাখরি আমার সঙ্গে যোগ দিতে চাও?’

২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন নার্গিস ফাখরি। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। পরে উদয়ের সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়। এরপর আর লুকোচুরি না খেলে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের প্রেমের সম্পর্কের জানান দেন তারা।

২০১৩ সালের মার্চে ‘ফিল্মফেয়ার’ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, নির্মাতা যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়ার সঙ্গে নার্গিস ফাখরির বিয়ের কথা চলছে। নার্গিস-উদয়ের বিয়ে নিয়ে তাদের পরিবারের সদস্যরা বিস্তারিত আলোচনাও করেছেন। কিন্তু মাত্র এক মাস পর উদয়ের সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে দাবি করেন নার্গিস। তিনি নিজেকে একা বলেও জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে