,

রোজার প্রথম দিন থেকেই মাংস বিক্রি বন্ধ!

news-image

নিজস্ব প্রতিনিধি : গাবতলীসহ বিভিন্ন পশুর হাটে অবৈধ চাঁদাবাজি, অতিরিক্ত খাজনা, চামড়া বিক্রিতে অব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যার সমাধান ১৫ দিনের মধ্যে না করলে আবারও মাংস বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ, ব্যবসায়ীদের দাবি মানা না হলে রোজার প্রথম দিন থেকেই মাংস থাকবে না বাজারে! আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলাম।

তিনি বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ১ রমজান থেকে সারা দেশের মাংস ব্যবসায়ীরা কর্মবিরতিতে যাবে।’ রবিউল আলম যোগ করেছেন, ‘দাবি পূরণ না হলে তাদের ঘোষিত কর্মবিরতি ধর্মঘটে রূপ নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘দাম বেশি হওয়ার কারণে গরু ও খাসির মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন সাধারণ মানুষ। ফলে মাংস বিক্রি কমে গেছে। বাংলাদেশে অর্ধেকের বেশি মাংসের দোকান বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আন্দোলনের বিকল্প নেই।’

মাংস ব্যবসায়ীদের দাবি, অবৈধ চাঁদাবাজি, অতিরিক্ত খাজনা আদায়, চামড়ার দাম কমসহ ইত্যাদি বিষয়ের জন্য মাংসের দাম বৃদ্ধি হয়েছে। এসব কমিয়ে দিলে তারা মাংসের দামও নাগালের মধ্যে নিয়ে আসতে পারবেন।

এর আগে এইসব দাবিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাংস বিক্রি বন্ধ রেখেছিল মাংস ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে