,

‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিলের ক্ষমতা সুপ্রিমকোর্টের রয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ভবিষ্যতে সংসদ সংবিধানের কোনো বিধান বা অন্য কোনো আইন সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করতে সুপ্রিমকোর্ট পিছ পা হবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে সংবিধান প্রণয়ন করেছেন, তা সুপ্রিমকোর্টকে জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা দেয়া হয়েছে। সংবিধানের এই ক্ষমতা বলেই সুপ্রিমকোর্ট ৫ম, ৭ম, ৮ম ও ১৩তম সংশোধনী বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। এতে কারো কোনো দ্বিমত নেই।

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন ও ব্যবস্থা বিভাগের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য ঐক্যমত হলেই সংবিধান সংশোধন করতে পারে। শুধু দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যই না পুরো সংসদ মিলে যদি সংবিধান বাতিল করে, সেই ক্ষমতা তাদের আছে। কিন্তু সুপ্রিমকোর্ট যদি দেখে, এতে সংবিধান মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে, আইনের শাসন, ‍বিচার বিভাগের স্বাধীনতা ও জনগনের অধিকারে আঘাত হেনেছে। তাহলে সংসদের ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার ক্ষমতা সুপ্রিমকোর্টের রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে