সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ঢাকায় হত্যা করে সিলেটে স্বামীর আত্মহত্যা

news-image

সিলেট প্রতিনিধি : স্ত্রীকে ঢাকায় শ্বাসরোধ করে হত্যা করে সিলেটে গিয়ে আত্মহত্যা করেছেন গার্মেন্টস কর্মী সুজন মিয়া (২৭)। গতকাল শনিবার রাতে রাজধানীর রমনা থানা পুলিশ মধুবাগ এলাকার একটি বাসা থেকে গৃহবধূ তাসলিমা বেগমের (২৩) লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপর দিকে সিলেটের সুরমা থানা পুলিশ গতকাল সকালের দিকে দক্ষিণ সুরমা এলাকা থেকে সুজন মিয়ার লাশ উদ্ধার করে।

রমনা থানার ওসি মশিউর রহমান জানান, সুজন মিয়া পেশায় গার্মেন্টস কর্মী। স্ত্রী তাসলিমাকে নিয়ে মধুবাগ এলাকার একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল সিলেটে সুজন মিয়ার লাশ উদ্ধারের খবর পান সুজনের এক চাচা। তিনি এ ব্যাপারে মধুবাগের বাসায় যান তাসলিমাকে বিষয়টি জানানোর জন্য। কিন্তু ওই বাসায় গিয়ে দেখেন তালা বন্ধ।

এ অবস্থায় তার সন্দেহ হয়। পরে বাড়িওয়াল সহায়তায় বাসার তালা ভেঙে দেখেন তাসলিমা বেগমের লাশ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে তাসলিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার যে কোনো সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সুজন মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর। অপর দিকে তাসলিমার বাড়ি রংপুরের পীরগঞ্জে। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার সময় মেয়েটি তার নানীর বাসায় ছিল। হত্যার কারণ সম্পর্কে তাদের ধারণা, কোন যুবকের সাথে তাসলিমার অবৈধ সম্পর্কের জের ধরে এটি ঘটতে পারে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই