,

বাঁধ নির্মাণ দুর্নীতির প্রমাণ মিলছে সরকারি নথিপত্রেই (ভিডিও)

news-image

বাঁধ ভেঙ্গে প্লাবিত হাওর। পানিতে তলিয়ে আছে ফসল। মরে যাচ্ছে সব ধরনের মাছ। সর্বশান্ত শত শত কৃষক জেলে। সব মিলিয়ে চরম বিপাকে হাওর অঞ্চলের মানুষ। নজিরবিহীন এমন অবস্থার কারণ, বাঁধ নির্মাণ ও মেরামতের চরম দুর্নীতি। গত দুই বছর ধরেই এ দুর্নীতির প্রমাণ মিলেছে সরকারি নথিপত্রেই।

গত ২ বছর আগে ‘আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন’ নামে বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য প্রকল্প হাতে নেয়া হয়। ওই প্রকল্পে ১৬১টি কাজের জন্য বরাদ্ধ ছিলো প্রায় ৮৫.৬৮ কোটি টাকা। তবে অগ্রতির প্রতিবেদনে দেখা যায় দু’ বছরে কাজ হয়েছে গড়ে মাত্র ১০ ভাগ। ১৮টি বাঁধ নির্মাণের কাজ শুরুই হয়নি। অথচ বরাদ্দের প্রায় ৩৩ ভাগ টাকা উত্তোলন করে নেয়া হয়েছে। দুর্নীতিতে ভেস্তে গেছে বাঁধ নির্মাণের কাজ। এসব কিছুর গোড়ায় রয়েছে সিলেটের পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, তত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার। অন্যদিকে কাগজÑকলমে এসব করেছেন সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন।

এসব কর্মকর্তা কাজ পাইয়ে দিতে শতকরা ৫ ভাগ এবং বিল ছাড়াতে আরো ১৫ লাখ টাকা ও ২৮ কোটি টাকার মধ্যে ঘুষ নিয়েছে ৫ কোটি টাকা। এদিকে কাজের জন্য ২ কোটি ৯ লাখ টাকা নিয়ে মাত্র ১২ ভাগ কাজ করেছেন মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ। ১৪টি বাঁেধর কাজের জন্য এক কোটি টাকা নিয়ে মেসার্স খন্দকার শাহীন আহমেদ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করেছে ৯ ভাগ। মাত্র ৫টি বাঁধের কাজ নিয়ে প্রায় একই পরিমাণ টাকা উড়িয়েছে মেসার্স এম রহমান ঠিকাদার, কাজ করেছেন মাত্র ১১ ভাগ।

এদিকে কোন কাজ না করেই শনির হাওর রক্ষা বাঁেধর ১৪ লাখ টাকা সরিয়েছে রাজেন ট্রের্ডাস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাছাড়া আরেক অংশ কাজ দেখিয়ে ‘এলেন কন্সট্রাকশন নিয়েছে প্রায় ১৬ লাখ টাকা। অন্যদিকে নলুয়া হাওরের বাঁেধর মাত্র ৫ ভাগ কাজ করেই ২৩ লাখ টাকা তুলেছেন মেসার্স নূর ট্রেডিং। আবার কাজ শুরুই হয়নি এমন কাজের ঠিকাদার এসব প্রতিষ্ঠানই। আর এগুলোর নেতৃত্বে আছে পানি উন্নয়ন র্বোড। একই প্রকল্পের রাক্তি নদী ড্রেজিংÑ এর নামে কর্মকর্তারা টাকা নিয়েছে প্রায় সোয়া সাত কোটি টাকা। অথচ শুরুই হয়নি সেই কাজও।

অপরদিকে দুর্নীতির আরেক অধ্যায় হচ্ছে আগের বাঁধগুলো সংস্কান! একইভাবে এসব প্রকল্পের থেকে প্রায় কোটি টাকা সরিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার সদস্যরা। সংস্কার করা কাজের অনেক দিন আগে মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি কোন বাঁেধর। এখানেও দুর্ণীতির প্রধান ছিলো নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন। এত এত অনিয়ম ঢাকতে ছলচাতুরিও কম হয়নি। ৩০টি বাঁধের জন্য কাজ দেয়া হয়েছিলো ৩ ঠিকাদারের নামে। অথচ সব ঠিকাদারের মুঠোফোনের নাম্বার একই যার প্রমাণ প্রকল্পের কাজ দেয়া সরকারি নথিপত্র।

তবে এসব কিছু নিয়ে মুখ খুলতে রাজি হয়নি পানি উন্নয়ন বোর্ডে। সূত্র: যমুনা টিভি

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে