বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আগামীকাল রবিবার আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

জানা গেছে, প্রধানমন্ত্রী শাল্লায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাল্লায় অবস্থান করছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের এসপি বরকতউল্লা খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শাল্লায় পৌঁছেছেন। এ ছাড়া ১১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ