,

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় নিহত চারজনের দাফন

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানায় নিহত চারজনের লাশ দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে শহরের ফকিরপাড়া পৌরসভার গোরস্থানে পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁদের দাফন করা হয়েছে।

নিহত চারজনের মধ্যে আবু কালাম ওরফে আবু (৩০) ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি। ওই তিনজনকে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনী শিবনগর গ্রামের একটি বাড়ি গত বুধবার ভোরে ঘেরাও করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। দুই দিনের অভিযান শেষে চারজন নিহত হন বলে পুলিশ জানায়। গত বৃহস্পতিবার বাড়িটি থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও তাঁর শিশুসন্তানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আবুর স্ত্রী সুমাইয়াকে (২১) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তাঁর পাঁচ বছরের মেয়ে সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে চারজনের লাশ জঙ্গি আস্তানা থেকে দুটি অ্যাম্বুলেন্সে করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গতকাল রাতে একটি মামলা করেছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত আবু ও অজ্ঞাত তিনজন এবং আবুর স্ত্রীসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে