,

জঙ্গি আবুর লাশ নিবেন না মা

news-image

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত নব্য জেএমবি নেতা আবুর লাশ নেবেন না বলে জানিয়েছেন তার মা ফুলসানা বেগম।শুক্রবার সকালে নিজ বাড়িতে বসে তিনি একথা জানান।

তবে ফুলসানা বেগম আবুর দুই মেয়ের সব দায়িত্ব নিতে রাজি আছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযানে আবুসহ ৪ জঙ্গি নিহত হয়।

সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেক মেয়ে নুরী (৭) তার নানীর কাছে রয়েছে।

শুক্রবার সকালে নিহত আবুর স্ত্রী সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।জঙ্গি আবুর গ্রামের বাড়ি

এদিকে, সকালে জঙ্গি আস্তানা থেকে লাশগুলো উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে। নিহত চার জঙ্গি পরনে একই রঙের কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে বলে জানা গেছে।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানিয়েছেন, কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শিবনগর গ্রামে ১৪৪ ধারা বহাল থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে