,

আফসার আলী জেন্টুর বাড়িটি ঘিরে রেখেছে সিটিটিসি, যাচ্ছে সোয়াত

news-image

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আফসার আলী জেন্টুর বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরপত্তার স্বার্থে এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বাড়িটির আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে (২০০ গজ দূরে) থাকতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সিটিটিসি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের জানান, আফসার আলী জেন্টু নামে এক ব্যক্তির ওই একতলা বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে আবু (৩০) নামে এক ব্যক্তি অবস্থান করছে। এই ব্যক্তি সপরিবারে দুই মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। ভোরে জঙ্গি আস্তানা সন্দেহ ওই বাড়িতে অভিযান চালাতে গেলে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এখনও কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে