,

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে ওই ব্যক্তি শাহজালালে অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরেরর মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, যাত্রী মোহাম্মদ আবু আল হোসেন কুয়েত এয়ারওয়েজ কেইউ ২৮৩ ফ্লাইটে মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে শাহজালালে অবতরণ করেন। শুল্ক গোয়েন্দারা কাছে গোপন সংবাদ থাকায় বেল্টে অভিযান চালানো হয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টায় স্ক্যানিং শেষে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার বিদেশি সিগারেট জব্দ করা হয়। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ড. মইনুল খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে