বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র‌্যাবের ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

news-image

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সফলতার পরিচয় দিয়েছে। বিশেষ করে জঙ্গিবাদ দমনে এই বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসী কর্মকান্ড চালালে জঙ্গিরা উৎসাহিত হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে র‌্যাব সদস্যদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনা আমাদের আছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। যা এখন ১৬ কোটি। তাদের সঠিক সেবা দিতে প্রশাসনকেও ঢেলে সাজানো দরকার। সেটা আমরা করছি। র‌্যাবের অবকাঠামোগত সুযোগ বৃদ্ধির ব্যবস্থাও নিয়েছি। ২০১৫ থেকে এ পর্যন্ত র‌্যাবের বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘র‌্যাবের জন্য অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। যে কোনও অপারেশনে সমন্বয়ের প্রয়োজন। যার যেখানে যতটুকু আছে তা সহযোগিতা কররে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ