বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চডুবে ৮১ জনের মৃত্যু: নয়জনের ৪ বছর কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : কোকো-৪ লঞ্চডুবিতে ৮১ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় লঞ্চের মাস্টার শামসুল হকসহ নয়জনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার নৌ-আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি নয়জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কোকো-৪ লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স রহমান শিপ বাংলাদেশ লিমিটেডকে চার লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ারও আদেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ভোলার লালমোহনের নাজিরপুরে ২০০৯ সালে কোরবানির ঈদের যাত্রী নিয়ে ডুবে যায় কোকো-৪ লঞ্চ। ওই ঘটনায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়।

মামলার তদন্ত দল দুর্ঘটনার কারণ সম্পর্কে উল্লেখ করে বলেন, দুর্ঘটনার দিন সদরঘাট টার্মিনাল ছাড়ার সময় কোকো-৪ নৌযানের মাস্টার সামসুল হক যাত্রীসংখ্যা ৩০৭ জন দেখান। অন্যদিকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক পরিদর্শক ৪০০-৪৪৫ জন যাত্রী পরিলক্ষিত হয়েছে বলে লিখিত মন্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ