সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন অটোরিকশার দুজন।

নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার গণ্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক, তাঁর স্ত্রী ঝর্ণা বেগম, শাশুড়ি জয়নবের নেছা ও অটোরিকশার চালক বাচ্চু মিয়া।

আহত দুজন হলো নিহত রাজ্জাকের সাত বছর বয়সী ছেলে রাজু ও আত্মীয় ইসহাক মিয়া। রাজুকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসহাক মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আহত রাজুর চিকিৎসার জন্য লাকসাম থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল পরিবারটি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস বরল এলাকায় এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। হতাহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খলিলুর রহমান জানান, ছেলে রাজুকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন রাজ্জাক। সঙ্গে ছিলেন স্ত্রী ও শাশুড়ি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি