সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধান বিচারপতির

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে স্থাপিত ভাস্কর্যটি সরানোর বিষয়ে প্রধান বিচারপতিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ভাস্কর্যটি আমাদের জানিয়ে স্থাপন করা হয়নি। এটি অপসারণের বিষয়ে প্রধান বিচারপতিই সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম আইন বিষয়ে বিচারকদের নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষক ইন্সটিটিউট এ কর্মশালার আয়োজন করে।

এরআগে এ ভাস্কর্যটি সরানোর বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনমন্ত্রী জানান, এ ভাস্কর্য ঘিরে যেন কোনো ধরনের অরাজকতা তৈরি না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

১৭ এপ্রিল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘কোনো ধরনের আলোচনা ছাড়াই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ধরনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য বানালেও সেটিকে আবার শাড়ি পরানো হয়েছে।’

গ্রিক দেবী কি শাড়ি পরতো না কি- এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাস্কর্যটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে জাতীয় ঈদগাহে নামাজ পড়া অবস্থায় চোখে পড়ে। এটি আসলেই দর্শনীয় কোনো ভাস্কর্য নয়।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি