,

‘বাল্যবিয়ের বিশেষ আইন নিয়ে চেঁচামেচির কিছু নাই’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাল্যবিয়ে নিরোধ আইন পরিবর্তন করে অপ্রাপ্তবয়স্কদের বিশেষ ক্ষেত্রে বিয়ের সুযোগ রেখে করা বিশেষ আইনের বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার গণভবনে দলের এক সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘বিবাহের বয়স নির্ধারণ করা.. এটা কিন্তু আমি ব্রিটিশ আইন থেকে নিয়েছি। ব্রিটিশ বিধানে এটা দেওয়া আছে। ব্রিটিশ অস্ট্রেলিয়াসহ যেখানেই আইন করা হয়েছে, সেখানেই এই বিশেষ বিধানটা.. বিবাহের বয়সের ক্ষেত্রে আছে। ‘

যুক্তরাষ্ট্রের কোনো কোনো অঙ্গরাজ্যে বিয়ের সর্বনিম্ন বয়স ১৩ থাকার কথাও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৩ বছর আছে, ১৪ বছরও আছে। যারা আলোচনা করছেন; তারা জানেন কি না, আমি জানি না। না জেনেই নানা কথা বলে বেড়াচ্ছেন। ‘

এই আইনের পক্ষে আগের যুক্তিই তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের দেশের গ্রামের বাস্তবতা জেনেই এবং সামাজিক মূল্যবোধটাকে মাথায় রেখেই এই আইন.. সাথে সাথে বিশেষ বিধানটা করা হয়েছে। এটা নিয়ে চেঁচামেচি করার কিছু নাই। যারা করছেন; তারা গ্রামে যায় নাই। গ্রামে থাকে নাই। গ্রামের পরিবারের সমস্যা সম্পর্কে কোনো ধারণাই নাই। ঢাকা শহরে এয়ার কন্ডিশনে বসে নানা ধরনের উর্বর চিন্তা করা যায়। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে