সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীর একটি এলাকা ঘিরে রেখেছে পুলিশ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর হরগ্রাম পূর্বপাড়া থেকে আলিমগঞ্জ এলাকা পর্যন্ত ঘিরে রেখেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এলাকাটি ঘিরে রাখা হয়। জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানের অংশ হিসেবে এলাকাটি ঘিরে রাখা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম এলাকাটি ঘিরে রাখার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল ১০টায় অভিযান শুরু হয়। তবে অভিযান এখন চলমান বিধায় এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ” জঙ্গি আস্তানা প্রসঙ্গে তিনি বলেন, “কোনো জঙ্গি আস্তানার সন্ধান নয়, কোর্ট কলেজ এলাকায় ব্লক রেইড দেওয়া হচ্ছে যা আগে রাতে পরিচালনা করা হতো। ”

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের কোর্ট কলেজের পাশে অবস্থিত একটি তিনতলা ভবনের মেসকে জঙ্গি আস্তানা বলে সন্দেহ করা হচ্ছে। পুরো এলাকায় অন্তত পাঁচটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই এলাকার মূল সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে মহানগর পুলিশের কয়েক শ সদস্য অংশ নিচ্ছেন বলে তারা জানায়।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি