,

রাজশাহীতে জঙ্গি আস্তানার সন্ধান নয়, পুলিশের ব্লক রেইড

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর কোর্ট কলেজ এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান নয়, ব্লক রেইড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম।

কমিশনার ইফতে খায়ের আলম আরো জানান, কোনো জঙ্গি আস্তানার সন্ধান নয়, আমরা কোর্ট কলেজ এলাকার টুলটুলিপাড়ায় ব্লক রেইড দিয়েছি। আগে আমরা রাতে এ রেইড পরিচালনা করতাম, এখন দিনে করছি।

জঙ্গি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কি-না প্রশ্নে তিনি বলেন, আপাতত এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

ওই এলাকার অন্তত ৫টি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এলাকার মূল সড়কটি প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ওই এলাকা থেকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও পিবিআই সদস্যরা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে