সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মা-বাবাসহ নিহত ৪

news-image

কুমিল্লা প্রতিনিধি : মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিশু সন্তানকে হাসপাতালে নেয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই শিশুর বাবা-মা ও নানীসহ ৪ জন। তবে প্রাণে বেঁচে গেছে শিশুটি। ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারার বরল এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের রিকশাচালক আবদুর রাজ্জাকের শিশু সন্তান মো. রাজু (৬) সোমরার সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। রাজুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কুমিল্লা রওনা করেন তার বাবা আবদুর রাজ্জাক, মা ঝর্না বেগম, নানী পারুল বেগম ও নিকটত্মীয় এছাক মিয়া। রাত ৯টায় সিএনজিটি কুমিল্লা-নোয়াখালী সড়কের বরলে পৌঁছালে নোয়াখালীগামী ইকোনো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সিএনজিটি বাসের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই রাজুর মা, বাবা ও নানী মারা যায়। তবে সৌভাগ্যক্রমে শিশু রাজু প্রাণে রক্ষা পায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রাজুকে লাকসামের একটি হাসপাতালে ভর্তি করায়। গুরুতর আহত রাজুর আত্মীয় এছাক ও সিএনজি চালককে কুমিল্লা আনার পথে এছাক মারা যায়।

লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ ইব্রাহিম বলেন, ঘটনাস্থলে তিনজনের লাশ পেয়েছি। ইকোনো বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন