,

এবার হাওরে বাকৃবির মৎস্য বিশেষজ্ঞ দল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : এবার মাছের মড়কের সঠিক কারণ নির্ণয়, পানির গুণাগুণ পর্যবেক্ষণ করে পরামর্শ প্রদানে হাওরে গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের বিশেষজ্ঞ দল।

সোমবার বিকেলে সিলেটের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয় দলটি। মঙ্গলবার তারা হাওর পরিদর্শন করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক রিপোর্ট প্রদান করবেন।

জানা যায়, মাছের মড়কের সঠিক কারণ নির্ণয়, পানির গুণাগুণ পর্যবেক্ষণ, মড়ক প্রতিরোধে সঠিক ব্যবস্থা গ্রহণে করণীয় নির্ধারণে মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য চাষ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হককে আহ্বায়ক করে গঠন করা হয় ‘মাছের মড়ক পর্যাবেক্ষণ ও অনুসন্ধানী টিম’।

দলটির অন্যান্য সদস্যরা হলেন মাছ চাষ বিভাগের অধ্যাপক ড. এসএম রহমত উল্লাহ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. একেএম নওশাদ আলম, মাছচাষ বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. একে শাকুর আহম্মদ। মঙ্গলবার গবেষণা দলটি সিলেটের টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন।

এ বিষয়ে বিশেষজ্ঞ দলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, মাছের মড়কের সঠিক কারণ নির্ণয়, পানির গুণাগুণ পর্যবেক্ষণ করা এবং তথ্য উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের আমরা মূল হাওরে যাচ্ছি। তথ্য উপাত্ত পর্যাবেক্ষণ করে আমরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারবো বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে