কুষ্টিয়ায় এমআরএসে আগুন, ২ শ্রমিক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে দুই শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। কুষ্টিয়া-কুমারখালীসহ ফায়ার সার্ভিসের একাধিক টিম টানা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলে ধোঁয়া উড়ছিল।











