,

আফ্রিকান মাগুর ও পিরানহা আমদানি করা যাবে না

news-image

নিউজ ডেস্ক : বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আইন অমান্য করলে দুই বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া বিদেশ থেকে মাছ, পোনা ও রেণু আমদানি করতে হলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘বিভিন্ন দেশ থেকে মৎস্য রেণু, মৎস্য পোনা ও মাছ আমদানি করা হয়। তাই এসব রেণু, পোনা ও মাছে যেন কোনও জীবাণু না থাকে সেজন্য এ আইন করা হয়েছে। এটি একটি নতুন আইন। এ আইনে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ আমদানি নিষিদ্ধ হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আইনে বলা হয়েছে, আইন বাস্তবায়নে একটি কর্তৃপক্ষ থাকবে। মৎস্য অধিদফতরের মহাপরিচালক কর্তৃপক্ষের প্রধান থাকবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে আমদানি ও রফতানি নিষিদ্ধ করতে পারবে। কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করবে। যারা পোনা বা রেণু আমদানি বা রফতানির বিষয়ে সুপারিশ করতে পারবে। কর্তৃপক্ষ মৎস্য সংঘ নিরোধ কেন্দ্র স্থাপন করতে পারবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে