,

আবহাওয়ার উন্নতি হতে পারে বুধবার

news-image

একদিকে পশ্চিমা, অন্যদিকে পূবালী লঘুচাপের সংঘাতে কয়েক দিন ধরে সারা দেশে আবহাওয়ার যে বিচিত্র আচরণ চলছে, বুধবার থেকে তার উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, “আশা করি পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রন বুধবার থেকে কেটে যাবে, এতে বৃষ্টি কমবে।”

এবার মওসুমের আগেই তুলনামূলক বেশি বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সেই সঙ্গে চলছে কালবৈশাখী।

ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি কালবৈশাখীর পূর্বাভাস থাকায় নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে দুই নম্বর সতর্কতা সংকেত।

গত শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। ঝড়-বাদলের মধ্যে রোববার ঢাকার আকাশে কুয়াশার মতো মেঘ অনেক নিচে নেমে এলে কৌতূহলী সৃষ্টি হয়।

এরপর রাতে এবং সোমবার সকালে ঢাকার বিভিন্ন স্থানে কয়েক দফা কালবৈশাখী হানা দেয়।

সকাল ৮টা এবং বেলা ১১টায় দুই দফা হঠাৎ সূর্য ঢেকে দিয়ে মেঘের গর্জন আর তুমুল বাতাসের সঙ্গে ভারি বৃষ্টিতে নাকাল হতে হয় রাস্তায় নামা মানুষকে।

আব্দুল মান্নান বলেন, “পূবালী ও পশ্চিমা লঘুচাপের মিশেলে মওসুমের আগেই একটু বেশি বৃষ্টি হচ্ছে। এটা ব্যাতিক্রম হলেও অস্বাভাবিক বলা যাবে না। বেশ কিছু বছর পরপর এমন আবহাওয়ার দেখা মেলে।”

রাজধানীতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালী ও কুতুবদিয়ায়, ৬২ মিলিমিটার।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে