,

বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১১

news-image

দিনাজপুরে রাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মুকুল মিয়া (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও দুলাল চন্দ্রের (৩৫) মৃত্যু হয়েছে। মো. মুন্না (৩২) মারা যান রাত সোয়া ৯টায়।

এর আগে রোববার সকালে শফিকুল ইসলাম (৪৫) ও উদয় চন্দ্রর (২২) মৃত্যু হয়। শনিবার রাতে মারা যান রঞ্জিত রায় (৫০)।

মুন্না, মুকুল, দেলোয়ার, দুলাল, শফিকুল ও উদয় যমুনা অটো রাইস মিলের শ্রমিক এবং রঞ্জিত রায় ব্যবস্থাপক ছিলেন।

দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বুধবার বেলা ১১টার দিকে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের রংপুর ও দিনাজপুরে ভর্তি করা হয়।

শুক্রবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

মারুফুল বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন আট শ্রমিকের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। বাকি দুইজনের অবস্থা উন্নতির দিকে।”

এদিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের শারিরীক অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে বলে হাসপাতালের পরিচালক সারওয়ার জাহান জানান।

এ ঘটনা তদন্তে বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে