বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটরশি পীরের ক্যাসেট বাজাতে নিষেধ করায় হত্যা!

news-image

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আটরশি পীরের ক্যাসেট বাজাতে নিষেধ করায় রিয়াজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম বানিয়াপাড়া এলাকার মৃত কুদ্দুস বাগারের ছেলে।

কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, বানিয়াপাড়া গ্রামে ওয়াসিমের বাড়িতে আটরশি পীরের জিকিরের ক্যাসেট উচ্চস্বরে বাজাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ছেলের পরীক্ষা চলছে বলে উচ্চস্বরে ক্যাসেট বাজাতে নিষেধ করেন প্রতিবেশী সুরুজ। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন সুরুজের ভাই রিয়াজুল ইসলাম। বাড়ির সামনে পৌঁছলে ওয়াসিম, উজ্জ্বল ও সিপাইসহ ৮-১০ জন রিয়াজুলের ওপর হামলা চালায়। তারা রিয়াজুলের বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাতে করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা রিয়াজুলকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ