সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মাংস ব্যবসায়ীদের হুমকি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিলের পর ফের কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা।বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম অভিযোগ করে বলেন, ট্যানারি কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের ফলে ঢাকার মাংস ব্যবসায়ীরা উপযুক্ত দামে চামড়া বিক্রি করতে পারছেন না।

শিগগির এ কর্মবিরতির ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি। রবিবার সকালে রাজধানীর হাজারীবাগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

হাজারীবাগ ঠেলাগাড়ী লেবার বহুমুখী সমবায় সমিতি এ সভার আয়োজন করে।

রবিউল আলম বলেন, চামড়া বিক্রি করতে পারছি না। সেজন্য নিজেদের অস্তিত্ব রক্ষায় মাংসের দাম হু হু করে বেড়ে যেতে পারে। রমজান মাসে দাম আরো বাড়বে।

বেশি দামে চামড়া বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত ধরে উল্লেখ করে সমিতির মহাসচিব বলেন, উপায়ন্তর না দেখে ৩০ এপ্রিলের পর ঘোষণা দিয়ে মাংস বেচাকেনা বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করবো।

তিনি দাবি করেন, গাবতলী হাটে গরুর হাসিল খরচা বেড়ে গেছে। গরু আমদানির ক্ষেত্রে সীমান্তেও খরচা বেড়েছে। এরপর যদি চামড়া বিক্রি না করতে পারি তাহলে স্বভাবতই মাংসের ওপর প্রভাব পড়বে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।

বিপন্ন চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ৯ দফা দাবি আদায়ে’ এই হুঁশিয়ারি দিয়েছে মাংস ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট