বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাঙালি সংস্কৃতি বিশ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘শুধু অর্থনৈতিক-রাজনৈতিক বৈষম্য নয়, বাঙালি সংস্কৃতি যেন বিশ্ব থেকে হারিয়ে যায় সেজন্য সকল চেষ্টা পাকিস্তান করেছে। তবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই বাঙালি সংস্কৃতি বিশ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। ‘

বাংলাদেশ দূতাবাস, বেইজিংয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সার্বজনীনতার মাঝে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা নিহিত রয়েছে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলতে পারব।

এ সময় তিনি প্রবাসী বাঙালিদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশি দূতাবাসগুলোকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান।

বেইজিংস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, স্বপন ভট্টাচার্য, বেগম কামরুল লাইলা জলি, আশেক উল্লাহ রফিকসহ দূতাবাস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চীনে অধ্যয়নরত বাঙালি ছাত্র-ছাত্রী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যয়নরত চীনা ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল