,

প্রভাবশালীদের তালিকায় নেইমার, নেই মেসি-রোনাল্ডোর নাম

news-image

 

স্পোর্টস ডেস্ক :বয়স সবে ২৫ বছর। এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের কাতারে নেইমার। বর্তমান ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার পেছনে পড়ে যাবেন বলে মনে করছেন কেউ কেউ।

ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে বেশ ভালোভাবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনপ্রিয় ম্যাগাজিন টাইমের নির্বাচিত সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় আছে নেইমারের নাম।

একমাত্র ফুটবলার হিসেবে সাময়িকীর প্রভাবশালীদের কাতারে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বার্ষিক এ তালিকায় অন্য ক্রীড়াবিদরা হলেন- কনর ম্যাকগ্রেগর, টম ব্রাডি, লেবরন জেমস ও সিমন বিলস। বার্সেলোনার তারকা নেইমার তালিকার ‘আইকন’ বিভাগে নাম লিখিয়েছেন।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পাঁচবারের বর্ষসেরা লিওনেল মেসির পাশাপাশি নাম কুড়িয়েছেন তিনি। চার বছর পার হতেই এবার ক্লাব সতীর্থ ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর সঙ্গে ‘নীরব’ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার।

টাইম ম্যাগাজিনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম লিখেছেন নেইমারকে নিয়ে, ‘সে তরুণ। বয়স ২৫। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছে সে। এক প্রজন্মে এমন ফুটবলার একবারই আসে, যে বল পায়ে নিয়ে ভক্তদের বুঁদ করে রাখে।’

নেইমারের প্রশংসা করে টাইমে বেকহ্যাম ব্রাজিলিয়ান তারকার সেরা মুহূর্ত উল্লেখ করলেন। তার মতে, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগে ৬-১ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে দুই গোল ও একটি অ্যাসিস্ট নেইমারের ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করবে। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের