সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে এক নারীসহ তিনজন, কুমিল্লায় একজন ও বাগেরহাটে একজন।

চট্টগ্রামের সন্দ্বীপে নিহতরা হলেন- সানাউল্লাহ শামীম (৩৩) ও মো. দিদার (৪০)। এদের মধ্যে শামীম কালাপানিয়া ইউনিয়নের আবদুল বাতেনের ছেলে। আর দিদার একই ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে।

ভেড়া নিয়ে চর থেকে ফেরার সময় বজ্রপাতে দিদারের মৃত্যু হয়। অন্যদিকে গরু নিয়ে বাড়ি ফিরে গোয়ালঘরে বাঁধতে গিয়েছিলেন শামীম। এসময় বজ্রপাতে তিনি মারা যান, গরুটিরও মৃত্যু হয়।

এদিকে বজ্রপাতে ফটিকছড়ি উপজেলায় মারা গেছেন এক গৃহবধূ। নিহত নূর বানু (৪০) উপজেলার ভুজপুর ইউনিয়নের আমতলি গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।

কুমিল্লার মনোহরগঞ্জে ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মহিন উদ্দিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের ফসলের মাঠে বৃষ্টির মধ্যেই ধান কাটতে যায় পাশের ইন্দ্রি গ্রামের রবিউল হোসেনের ছেলে মহিন উদ্দিন। এদিন দুপুর বেলায় আকস্মিক এক বজ্রপাতে মাঠের মধ্যেই তার মৃত্যু হয়।

বাগেরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত সরদার শহিদুল ইসলাম (২৮) ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

শহিদুল বাড়ি থেকে বের হয়ে হেঁটে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন