সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কওমীর স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদানে আওয়ামী লীগ সরকার আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার সকালে সাভার সিটি সেন্টারের সামনে বেদে সম্প্রদায়ের তৈরি পোশাক কারখানার শোরুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমী মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি দেয়া নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রধানমন্ত্রী কয়েক বছর আগেই এ নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মাওলানা শাহ আহমদ শফী।

তিনি বলেন, পরে সেই কমিটির প্রধান এবং কমিটির অন্য আলেমরা একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন, তখন তিনি কওমী মাদ্রাসার স্বীকৃতি দেন।

আসাদুজ্জামান খান বলেন, এটা আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখানে হেফাজতের কোনো সম্পৃক্ততা নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি