,

প্রধানমন্ত্রীকে চরমোনাই পীরের ধন্যবাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই) কওমী মাদরাসার সর্বোচ্চ সনদের স্বীকৃতি ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং স্বীকৃতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

শুক্রবার বাদ জুমআ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে চরমোনাই পীর সাহেব এ দাবি ও ধন্যবাদ জানান।

সমাবেশে পীর সাহেব রমজানের আগেই (২৭ মে) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর ‘মূর্তি’ অপসারণ করার দাবি জানান। দাবি মানা না হলে ১৭ রমজান সারাদেশে বিক্ষোভ এবং ঈদের পর সুপ্রিমকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তিনি।

পীর সাহেব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মূর্তি কিভাবে এলো, কোথায় থেকে এলো, কে বসালো তিনি তা জানেন না। তাহলে কাদের স্বার্থে, কী প্রয়োজনে গ্রীক দেবীর মূর্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হলো – এটা জনতার প্রশ্ন।

পীর সাহেব আরো বলেন, মূর্তি সরানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ইসলামবিদ্বেষী একটি মহল যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে তা দেশবাসীর জন্য লজ্জার বিষয়। তিনি আগামী যে কোনো নির্বাচনে এদের আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে