,

বৃষ্টির পানিতে ভাসছে চট্টগ্রাম

news-image

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। শুক্রবার সকাল থেকে হাঁটু থেকে কোমরপানিতে ডুবে আছে সড়ক। প্রধান সড়ক থেকে অলিগলি এমনকি ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি।

পানিতে আটকা পড়েছে শত শত যানবাহন। ঝড়বৃষ্টির মধ্যে নগরীর বিভিন্ন এলাকা সকাল থেকেই বিদ্যুৎহীন। চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

পতেঙ্গা আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ শেখ ফরিদ আহম্মদ বলেন, কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এতে সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই।

মূলত ভোর ৬টা থেকে এই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। কালবৈশাখীর বৃষ্টিতে নগরের মুরাদপুর, ষোলশহর, প্রবর্তক মোড়, জিইসি, বহদ্দারহাট, চান্দগাঁও, হেমসেন লেন, হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ, শুলকবহর, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকা পতেঙ্গাসহ বিভিন্নস্থান হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়।

প্রবর্তক মোড়, জিইসি মোড়, মুরাদপুর ও ষোলশহর এলাকায় রাস্তায় পানি ওঠার কারণে শত শত যানবাহন আটকা পড়ে। যান চলাচলও বন্ধ হয়ে যায়।

নগরের হেমসেন লেন, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে বাসাবাড়িতে পানি ঢুকে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে