সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান বন্ধে টেকনাফ-মিয়ানমার লঞ্চ চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চোরাচালান বন্ধে বাংলাদেশের টেকনাফ থেকে মিয়ানমারের মংডুতে রুটে লঞ্চ সার্ভিস চালু করা হবে। বৃহস্পতিবার সচিবলায় জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টেকনাফ থেকে মিয়ানমারের মংডু শহরে যাত্রীবাহী লঞ্চ সার্ভিস চালু করা যায় কিনা সেটা আমার চিন্তা করছি। এখন শত শত পর্যটক এক দিনের জন্য আমাদের এখান থেকে অনুমতি নিয়ে মংডু যাচ্ছেন, সে রকম আবার মংডু থেকে আসছেন। সেটা একটা সিস্টেমে আনার জন্য আমরা এখানে লঞ্চ সার্ভিস চালু করতে ব্যবস্থা নিতে যাচ্ছি।

তিনি আরো বলেন, এ সব জায়গার যত্রতত্র গেলে চোরাচালানের যে সম্ভাবনা থাকে তা যেন বন্ধ হয়। যারা আসবেন তারা আমাদের অথোরিটির অর্থাৎ কাস্টমস, বিজিবির সামনে দিয়ে আসবেন। সেইভাবেই যাবেন। সেজন্যই আমার এই ব্যবস্থাটা নিতে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসার সঙ্গে যে সকল প্রভাবশালী ব্যক্তিরা জড়িত, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে রেলওয়ের মাধ্যমে চোরাই পণ্য আসছে, মাঝে মাঝে জব্দ করছি। এটা প্রতিরোধের জন্য রেল পুলিশকে আরও সক্রিয় হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছি। তারপরও চোরচালান প্রতিরোধে টহল ও মোবাইল কোর্টও বাড়ানো হবে।

এ জাতীয় আরও খবর

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০