সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস না পেরোতেই আবারও ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান

news-image

বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বিষয়ে সম্পর্ক আরও দৃঢ় করতে আবারও ঢাকা আসছেন দেশটির সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত। চলতি মাসের ২৭ তারিখ তার ঢাকা সফরে আসার কথা রয়েছে।
জানা গেছে, আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) চারদিনের সরকারি সফরে ঢাকায় আসবেন বিপিন রাওয়াত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা প্রতিরক্ষা বিষয়ে সমঝোতা নিয়ে বাংলাদেশের উচ্চপদস্থদের সঙ্গে কথা বলবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা সই হয়েছে। একই সঙ্গে যুদ্ধ জাহাজসহ সামরিক অস্ত্র কেনা বিষয়ে ৫০০ মিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দেয় দেশটি।
খবরে বলা হয়, এ বছর চীন থেকে দুটি সাবমেরিন কেনে বাংলাদেশ। এছাড়া বেইজিংয়ের প্রধান অস্ত্র আমদানিকারক হয়ে উঠেছে ঢাকা। তাই বেইজিংয়ের একচেটিয়া এ ব্যবসায় বাগড়া দিতে চাইছে নয়াদিল্লি। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিসিলি থেকে মিয়ানমার এবং নেপালে চীনের আগ্রাসন ঠেকাতে চাইছে ভবিষ্যত পরাশক্তি ভারত।
উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ তিনদিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত। দায়িত্ব নেয়ার পর সেটি ছিল তার প্রথম বাংলাদেশ সফর।-জাগো নিউজ, পরিবর্তন ডটকম।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল