,

শেখ হাসিনার নেতৃত্ব চান ভুটানের সাবেক রাজা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও আরো সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্ব কামনা করেছেন তিনি।

জিগমে সিংগে ওয়াংচুক বলেন, এই অঞ্চলের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আপনার নেতৃত্বের প্রয়োজন রয়েছে। বিদ্যুৎ খাত, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং পানি ব্যবস্থাপনার মতো খাতে এই সহযোগিতা এ অঞ্চলের জনগণের ভাগ্যোন্নয়নে সহায়ক হবে। ভুটানের সাবেক রাজা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভুটানের রাজাকে উদ্ধৃত করে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান রাজা জিগমে খেসার নামগেলের পিতা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গে বৈঠকটি বুধবার রাতে থিম্পুর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপ-প্রেস সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে সাবেক রাজা বলেন, সকল দেশের সঙ্গে সমান বন্ধুত্ব বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা দৃষ্টান্তযোগ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে জাতির পিতার দর্শনের কথা উল্লেখ করে বলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়- জাতির পিতার এই আদর্শ এবং দর্শনকে ধারণ করে চলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশ সরকার। যদিও কাজটা কঠিন, আমরা সার্থকভাবেই তা করতে সক্ষম হয়েছি উল্লেখ করে প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশ্বের সকল অঞ্চলের সব দেশের সহযোগিতা প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর তিনদিনের সরকারি সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন। অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটানে যান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে