বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রয়োজনে অফিসে হেঁটে যাবো, কিন্তু সিটিং সার্ভিসে যাবো না’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণার জেরে চতুর্থ দিনের মতো গণপরিবহনশূন্য ফার্মগেট এলাকা। স্বাভাবিক সময়ের চেয়ে রাস্তায় অনেক কম গণপরিবহন নামিয়েছেন মালিকরা।

ফলে চরম বিপাকে পড়েছেন কর্মস্থলগামী অসংখ্য মানুষ। বুধবার (১৯ এপ্রিল) সকালে ফার্মগেট এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, গত চারদিন ধরে একই অবস্থার শিকার সাধারণ মানুষ। কিন্তু প্রশাসন বা মালিকপক্ষ এ অচলাবস্থা নিরসনে এগিয়ে আসছে না। সিটিং সার্ভিসের মতো অন্যায় একটি বিষয় নিয়ে মালিকপক্ষ যে অরাজকতা সৃষ্টি করছে, তার বিচার হওয়া উচিৎ।

ফার্মগেট মোড়ে বাসের জন্য অপেক্ষমান যাত্রী শহিদুল হক গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে সাতটা বাজে, কিন্তু এখনো কোনো বাসের দেখা নেই। অন্যান্য দিনের এ সময়টায় ফার্মগেট এলাকায় যানজট থাকতো, কিন্তু আজ ফাঁকা’।

‘মালিকপক্ষ যতো যাই করুক না কেন, আমরা লোকালেরই পক্ষে’।

যাত্রী ছানাউল্লা খান বলেন, ‘পরিবহনগুলো যা কিছুই করুক না কেন, আমরা লোকাল সার্ভিসেরই পক্ষে। কতোদিন এভাবে আর চলবে, আমরাও দেখবো। প্রয়োজনে অফিসে হেঁটে যাবো, কিন্তু সিটিং সার্ভিসে যাবো না’।

অল্প কয়েকটি গণপরিবহন চলাচল করলেও তা অফিসগামী যাত্রীর তুলনায় যথেষ্ট নয়। ফলে ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছেন নগরবাসী।

তবে পরিবহন কর্তৃপক্ষ সিটিং সার্ভিস বন্ধের বিপক্ষে। তারা বলছেন, ‘এ অচলাবস্থা আরও কয়েকদিন চলবে’।

মিরপুর ১২ থেকে মতিঝিলগামী ল্যামাস পরিবহনের চালক কাজল মিয়া বলেন, ‘আমার মনে হচ্ছে, এ অবস্থা আর কয়েকদিন চলবে। শেষ পর্যন্ত মালিকরা হয়তো সিটিং বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারেন’।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ