সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভুটানের রাজার বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক এবং রাণী জেটসুন পেম রাজ প্রাসাদ তাশিহোডজংয়ে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদের প্রধান ফটকে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পরে তাঁকে ভুটানের একজন মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা প্রাসাদের ভেতরে নিয়ে যান। এখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে প্রধানমন্ত্রী ভুটানের রাজা ও রাণীর সঙ্গে দর্শকদের সামনে উপস্থিত হন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ভুটানের রাজা ও রাণীর সঙ্গে কিছু সময় একান্তে কাটান।

শহীদুল হক বলেন, রাজা প্রথমবারের মতো তার ১৪ মাস বয়সী শিশুটিকে প্রধানমন্ত্রীকে দেখান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পুত্রের ‘দাদী’ বলে উল্লেখ করেন। এ সময় সায়মা ওয়াজেদ হোসেন, শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল