,

সি‌টিং এর চিটিং শেষ, শুরু ডাইরেক্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সিটিং বাস বন্ধের তৃতীয় দিন মঙ্গলবারও চিটিংবাজি চলতে দেখা গেছে। হেলপাররা সিটিং এর বদলে ডাইরেক্ট ডাইরেক্ট বলে যাত্রী ডাকছেন। অফিসগামী যাত্রীরা নিরুপায় হয়ে বেশি ভাড়ায় সওয়ার হচ্ছেন ডাইরেক্ট নামের লোকাল বাসে। সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দেখা যায়, মৈত্রী, এটিসিএল, এমটিসিএল, এফটিসিএল, মিডওয়েসহ বেশ কিছু পরিবহন চলছে আগের নিয়মেই।

মৈত্রী বাসে মোহাম্মদপুর থেকে আরামবাগ পর্যন্ত ভাড়া জনপ্রতি ২০ টাকা। কেউ যদি ধানমণ্ডিতেও নামে তাকেও গুনতে হবে ২০ টাকা। মৈত্রী বাসের হেলপারের যুক্তি, সারাদিনই লোকাল চালাই। শুধু অফিস টাইমে ডাইরেক্ট। যেখানেই নামুক ২০ টাকা। রাজধানীতে লোকাল চালানোর কথা ডাইরেক্ট কেন চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, লোকালই তো চালাই, অহন ডাইরেক্ট।

এটিসিএল বাসের হেলপারকেও ডাইরেক্ট ডাইরেক্ট বলে যাত্রী ডাকতে দেখা যায়। অফিসগামীরা নিরুপায় হয়ে ডাইরেক্ট ভাড়া দিয়ে লোকালেই যাচ্ছেন। এদিকে সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ বা পরিবহন মালিক সমিতির কোনো অভিযান বা পরিদর্শন টিম দেখা যায়নি মোহাম্মদপুর এলাকায়। তাই সিটিং এর নামে চিটিংবাজি দেখার কেউ নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে